October 4, 2026, 7:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নৈশপ্রহরী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক নৈশপ্রহরী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন নৈশপ্রহরী। মঙ্গলবার (২ জুলাই) রাত তিনটার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মো. সলিম (৩৫) ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে| গুরুতর আহত দুজন হলেন একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে ছবি উল্লাহ। হতাহতরা তিনজন রোহিঙ্গা ক্যাম্পের নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ১৪ নম্বর বালুর মাঠ এলাকায় গভীর রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজন নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page