July 2, 2026, 1:46 am
শিরোনামঃ
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার‌ পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ নরেন্দ্র মোদি আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার ভূমিকায় দালাল হয়রত

স্টাফ রিপোর্টার : হযরত আলী ইউনিয়ন ভূমি অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী পদে চাকুরী না করলেও তিনি রয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তার ভূমিকায়। ইউনিয়ন ভূমি অফিসটি রয়েছে তার নিয়ন্ত্রণে। অফিসে ঢুকে অফিসের আলমারী থেকে বিভিন্ন গোপনীয় নথী বের করে দেখছেন, ভূমি অফিসের মুল ভলিয়ম বহি দেখে সেবা গ্রহীতাদের পরামর্শ দিচ্ছেন। তার কার্যকলাপে যে কেউ মনে করবেন তিনি অফিসের নায়েব।
পরিচয় গোপন রেখে ভূমি সেবা নেওয়ার নামে সরজমিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মান্দারবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এমন চিত্র দেখা যায়। মান্দারবাড়ীয়া মাঠপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে হযরত অলী অফিসে কর্মরত ব্যক্তিদের সাথে তিনিও কাজ করছেন সমান তালে। বিভিন্ন ফাইল রাখা আলমারী খুলে এক এক সময় এক এক ফাইল দেখা ছাড়াও ভূমি অফিসের মুল ভলিয়ম বহি বের করে দেখে সেবা গ্রহীতাদের সাথে কথা বলছে ও পরামর্শ দিচ্ছেন। সাংবাদিক পরিচয় দিলে তিনি এই অফিসের কেউ কিনা চানতে চাইলে তিনি বলেন,আমি অফিসের কেউ না আমি আমার নিজের কাজে এসেছি বলে তরি ঘরি করে অফিস থেকে বেরিয়ে যায়।
মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শফি উদ্দীন বিষয়টি এরিয়ে গিয়ে বলেন হযরত তার নিজের ব্যাক্তিগত কাজে এসেছেন। পরিচিত বিধায় আলমারী থেকে ভলিয়ম বহি বের করে রেকর্ড দেখেছেন।
নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় একাধীক ব্যক্তি অভিযোগ করে বলেন- ভূমি সেবা নিতে আসলে প্রথমে হযরত আলীর সাথে কথা বলতে হয়। মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস চলে তার কথাতে, তিনি যেটা বলবে ওখানকার লোকজন সেটাই করে,তার কথার বাইরে কেউ চলে না। সে বিভন্ন ব্যাক্তির কাজ করে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কাজ করে দিচ্ছে না।
সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন জানান বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page