November 20, 2026, 7:27 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকে আহত করা হয়।

বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে সমাবেশের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আহত করা হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।

অপর আহতরা হলেন, জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চপল, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে নৃশংসভাবে হাত এবং পায়ে কুপিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকেও আহত করেছে সন্ত্রাসীরা। সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতাকর্মীকে শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

রহিম নেওয়াজ বলেন, যারা হামলা করছে তারা চিহ্নিত। একের পর এক হামলার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা নতুন করে হামলা করার সাহস পাচ্ছে। এ সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ ৩ জনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জেনেছি তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে। কারা হামলা চালিয়েছে তা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি জানা নেই।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page