October 4, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে টাকা না দেওয়ায় হাতির আছাড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জে টাকা নিয়ে দ্বন্দ্বে পোষা হাতির আছাড়ে মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাহুত ও হাতিকে আটক করেছে পুলিশ।

মাসুদ রহমানের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে। তিনি কিশোরগঞ্জ জেলা সদরে সমাজসেবা কমপ্লেক্স-সংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করে ওষুধের ব্যবসা করতেন। আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় মাহুত হাতিটিকে নিয়ে টাকা রোজগারের উদ্দেশ্যে রাস্তায় বের হন। জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতিকে দিয়ে দোকান থেকে টাকা আদায়ের সময় হাতিটি এআর ফার্মা নামক ফার্মেসির সামনে এসে দাঁড়ায়। ওই সময় দোকানে ওষুধ কিনতে আসা কয়েকজন মহিলা ক্রেতা ভয় পেয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। মালিক মাসুদ রহমান দ্রুত ১০ টাকা দিয়ে মাহুত ও হাতিকে বিদায় করেন। পাশের দোকানে যাওয়ার পর টাকা দেওয়া-নেওয়ার বিষয়কে কেন্দ্র করে শোরগোল শুরু হয়।

একপর্যায়ে হাতিটিকে একটি লাঠি দ্বারা আঘাত করা হয়। হট্টগোল শুনে মাসুদ রহমান নিজ দোকান থেকে বের হয়ে এগিয়ে গেলে আঘাতপ্রাপ্ত হওয়ায় ক্ষিপ্ত হাতিটি তাকে শুঁড় দিয়ে জড়িয়ে ধরে ছুঁড়ে মারে। পাকা দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে রাতেই কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হাতি ও হাতির মাহুত রিয়াজুল মোল্লাকে আটক করা হয়েছে। মাহুত অন্য মালিকের হাতি ভাড়ায় এনে টাকা রোজগার করতেন বলে জানা গেছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাতিটিকে বর্তমানে একজন প্রশিক্ষিত ব্যক্তির তত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি



Our Like Page