August 7, 2026, 12:49 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের উদয়পুর (৯ আনা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ঈদা মিয়া (৩৫) ও পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দেলোয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটতে মই দিয়ে জাংলাতে উঠলে সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভেতরে পড়ে যায়। তার চিৎকারে ছোট ছেলে ঈদা টয়লেটের গর্তে নেমে মাকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। পরে প্রতিবেশী ইবনুল এগিয়ে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন।

একপর্যায়ে তাদের সাড়া শব্দ না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকে আটকা পড়াদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page