August 7, 2026, 12:49 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে নদী থেকে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিহতরা হলেন- টেকনাফ জাদীমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ৭নং ব্লকের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে নুরুল্লাহ (৩৭) ও নুরুল্লাহর ছেলে রুহুল আমিন (১৩)।

জানা যায়, বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাটের উত্তর পাশ থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আধা ঘণ্টা পর দক্ষিণ পাশ থেকে বাবা নুরুল্লাহ’র ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন বাবা-ছেলে।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাসেম জানান, গতকাল নাফ নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page