October 4, 2026, 6:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি-অস্ত্র জব্দসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ওয়ান শুটারগান ১টি, রাইফেলের গুলি ৩ রাউন্ড, শর্টগানের কার্তুজ ২ রাউন্ড ও ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা জব্দ করা হয়।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা যুবকরা হলেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মো. শফিক (৩৩)। গ্রেপ্তার যুকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহঅধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানতে চাইলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজ জব্দসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা যুবকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Our Like Page