August 7, 2026, 12:49 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে ৬ লাখ টাকা নিয়ে উধাও কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তারক্ষী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর্মসংস্থান ব্যাংকের চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ শাখার নিরাপত্তারক্ষী পাঁচ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে উধাও হয়েছেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ব্যাংক ম্যানেজার হাসিনা বেগম।

নিখোঁজ নিরাপত্তারক্ষী বাবুল হোসেন পাটোয়ারী শাহরাস্তি উপজেলার গোলপুরা পাটোয়ারী বাড়ির বাসিন্দা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ।

নিখোঁজ ডায়েরিতে ম্যানেজার উল্লেখ করেন, বুধবার (৩ জুলাই) বিকেলে প্রতিদিনের মতো নিরাপত্তারক্ষী বাবুল হোসেন পাটোয়ারীকে ব্যাংকের অবশিষ্ট টাকা হাজীগঞ্জ বাজারের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়। কিন্তু ব্যাংকে কোনও টাকা জমা হয়নি। তারও কোনও খোঁজ মেলেনি।

এদিকে, নিরাপত্তারক্ষীর মাধ্যমে টাকা প্রেরণের প্রসঙ্গে জনবল সংকটের কথা জানান ব্যাংকের ম্যানেজার।

হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিরাপত্তারক্ষী বাবুল হোসেনকে শনাক্তকরণের কাজ চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page