October 4, 2026, 6:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

পাবনায় নিখোঁজ স্কুলছাত্রের বিবস্ত্র লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জিহাদ হোসেন (৯) নামে স্কুলছাত্রের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৫ জুলাই) বিকালের দিকে জিহাদ নিখোঁজ হয়।

জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানতে চাইলে জিহাদের বড় ভাই শুভ জানান, তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের পাশে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। তাকে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে চলে যান তিনি। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখেন জিহাদ নেই। পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়।

এরপর মধ্যরাতের দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায় এবং শনিবার সকালে গোডাউনের ঝোপে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়।

দাশুড়িয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আফজাল হোসেন খান বলেন, খবর পেয়ে জিহাদের বাড়িতে গিয়েছেন। জিহাদ তাদের স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম বলেন, জিহাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।



Our Like Page