April 15, 2026, 12:26 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পাপুয়া নিউ গিনির প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করল অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারীকে লাঞ্ছিত করার অভিযোগে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী এক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া। দেশটির সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে মারধরের পর তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির বিখ্যাত বন্ডি বিচের কাছে ‘ঘরোয়া বিরোধের’ পরে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী পেট্রোলিয়াম মন্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে বলে অস্ট্রেলিয়ান পুলিশ রোববার জানিয়েছে।

গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম জিমি মালাডিনা। তিনি পাপুয়া নিউ গিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং একইসঙ্গে দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, মারধরের ঘটনার পর তাদের বন্ডির কাছে একটি ঠিকানায় ডাকা হয়। পরে তারা সেখানে ‘মুখের আঘাতসহ ৩১ বছর বয়সী এক নারীকে’ খুঁজে পায়। অভিযোগ করা হয়েছে, মন্ত্রী মালাডিনার সাথে ওই নারীর ‘বিবাদ’ হয়েছিল।

মালাডিনাকে আগামী বৃহস্পতিবার সিডনির একটি আদালতে হাজির করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে আদালতের নথিতে দেখা গেছে এবং তার বিরুদ্ধে ‘প্রকৃত শারীরিক ক্ষতির জন্য হামলার’ অভিযোগ আনা হয়েছে।

৫৮ বছর বয়সী এই মন্ত্রী এক বিবৃতিতে বলেন, তিনি ‘সততা এবং স্বচ্ছতার সাথে এই পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনির প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার এবং অব্যবহৃত মজুদ মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে বর্তমানে যথেষ্ট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page