October 4, 2026, 6:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে নিজ বাড়ির সামনে থেকে আব্দুল খালেক খাজা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) সকালে খবর পেয়ে উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক খাজা মিয়া সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর রশিদ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের স্ত্রী কমলা বেগম কাঞ্চন বলেন, আমার স্বামী রাতে কাঞ্চন বাজারে গিয়েছিলেন। আর ফেরেননি। খবর নিয়ে জানলাম তিনি রাত ৯টার দিকের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। রাতে বাড়ি না ফেরায় আমরা খুব চিন্তিত ছিলাম। ভোরে আমি বাড়ির সামনে গিয়ে দেখি আমার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে।

নিহতের ছেলে গ্রাম পুলিশ খলিলুর রহমান বলেন, আমার বাবাকে কে বা কারা বাড়ির সামনে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। এভাবে যেন কারও বাবা হারাতে না হয়।

চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, নিহতের ছেলে খলিলুর রহমান আমাদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। এমন নির্মম মৃত্যু আসলে আমাদের সবার জন্য মেনে নেওয়া কঠিন। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page