April 15, 2026, 2:41 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে প্রতিপক্ষের হাতে কিশোরগ্যাংয়ের সদস্য খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতা মারুফকে কুপিয়ে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বোনের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় চার লক্ষাধিক টাকা। নিহত মারুফও কিশোরগ্যাংয়ের সদস্য ছিলেন বলে জানা গেছে।

আজ রোববার (৭ জুলাই) দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে।

নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয় মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডস্থ একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে কিশোরগ্যাংরা। তাকে বাঁচাতে পার্শ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এসময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে এবং তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর যখম করে তারা।

পরে মারুফ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, নিহত মারুফ নিজেও গত দুইমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন। আজ বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

তবে টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক কিনা তা জানাতে পারেনি পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page