April 15, 2026, 12:26 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী-শাশুড়ি-ননদের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় লাবনী আক্তার নামে এক গৃহবধূকেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, তা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি ওই আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম স্বপন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের মৃত আ: আব্দুল মতিনের স্ত্রী ও নিহত গৃহবধূর শাশুড়ি হাসনা হেনা, নিহতের স্বামী আবুল কামাল আজাদ ও নিহতের ননদ নওগাঁ সদরের নগর কুসুম্বী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী লাজী। রায় প্রদানের সময় সকলেই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আক্কেলপুরের আব্দুল্লাপুর গ্রামের আবুল কালাম ও লাবনী আক্তার দম্পতির সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল। লাবনী আক্তারকে তার শাশুড়ি, ননদ নির্যাতন করতেন। গত ২০১৬ সালের ২৩ জুন রাতে তারা লাবনীকে নিযার্তন করেন। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরেরদিন সকালে লাবনী গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে তার বাবার বাড়ির লোকজনদের জানায়। তবে লাবনীর বাবার বাড়ির লোকজন নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পায় এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই দিন ২৪ জুন নিহতের ছোট ভাই ওয়াহেদ বাদী হয়ে বোনের স্বামী, শাশুড়ি, জা ও ননদকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি পুলিশ ও সিআইডির কর্মকর্তারা তদন্ত করেন। তদন্ত শেষে গত ২০১৮ সালের ২০ নভেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আর নিহত গৃহবধূর জাকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতের কাছে প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত তাকে অব্যাহতি দেন। এরপর মামলাটি দীর্ঘ শুনানি হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page