October 4, 2026, 6:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নিজেদের তৈরি প্রথম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল ‍তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত ৬এ মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার স্থানীয় সময় ভোর বেলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি।

উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ মডেলের একটি রকেট। স্পেসএক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এই কোম্পানিটির মালিক।

তুরস্কের প্রেসিডেন্ট তাকসাত ৬এ’র উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, ‘এই স্যাটেলাইটটির মোট উপাদানের ৮১ শতাংশ উপদান, এবং সফট্ওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। তার্কসাত ৬এ আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জল নজির।’

যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তার্কসাত ৬ এ-এর কাজ হবে মূলত টেলি যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা। তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছি। এই কর্মসূচির প্রথম ফসল তার্কসাত ৬এ। এই স্যাটেলাইটটির মাধ্যমে আমাদের টেলিভিশন সম্প্রচার এবং টেলি যোগাযোগকে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে বলে জানিয়েছেন আবদুলকাদির উরালোগ্লু।

তুরস্কের স্যাটেলাইট প্রকল্পের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তার্কসাত ৬এ প্রস্তুত করতে তাদের সময় লেগেছে ১০ বছর।



Our Like Page