August 14, 2026, 8:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

সিবিআইয়ের ‘অপব্যবহার’: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘জয়’ দেখছে তৃণমূল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টের সিবিআই পর্যবেক্ষণে ‘সত্যের জয়’ হয়েছে বলে মন্তব্য করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে যাঁরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাঁদের একটা শিক্ষা দিল। তবে, বিজেপি বক্তব্য, এটা কেবল পর্যবেক্ষণ, রায় নয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার।

আজ (বুধবার) পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি নেওয়া  প্রয়োজন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ অগস্ট।

তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “১৯৬৩ সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিরোধীশাসিত রাজ্যে রাজনৈতিক শাখা সংগঠন হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য তৃণমূল নেতার।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page