August 29, 2026, 12:31 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতে চাকুরির প্রলোভন দেখিয়ে ৩ নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

স্টাফ রিপোপর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিন নারীকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৮ জুলাই) মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নেপা গ্রাম থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

ভারতে পাচার করার সময় একটি বাড়িতে রেখে ওই তিন নারীকে ধর্ষণ করা হয় বলে উদ্ধার কৃত নারীরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সোমবার সন্ধায় নেপা গ্রামের লালন মিয়ার বাড়ি থেকে ৩ নারীকে উদ্বার করা হয়।

উদ্বার তিন নারী আমাদের জানায়, তারা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের আব্দুল গনির ছেলে সুজনও একই গার্মেন্টসে কাজ করতেন। সেই সুবাদে সুজন ভারতে তাদের ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে সলেমানপুর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে কদম আলীর বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের বাঘাডাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে হৃদয়, সলেমানপুর গ্রামের গোলাম নবীর ছেলে আব্দুস সোবাহান ও বাঘাডাঙ্গা গ্রামর মফিজের হাতে তুলে দেয়। এই তিনজন তাদের ভারতে পাচারের দায়িত্ব নেয়।

ওই নারীদের অভিযোগ, গত ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত তাদের বিভিন্ন বাড়িতে আটকে রেখে পাচারকারী চক্র তাদের একাধিকবার ধর্ষণ করে।

ওসি আরও জানান, মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। ওই তিন নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page