April 26, 2026, 6:20 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিল করতে যাচ্ছে তুরস্কের পার্লামেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে। শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

তুরস্কের কুর্দি ইসলামপন্থি রাজনৈতিক দল হিদা পারের নেতারা তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, বিলটিতে বলা হয়েছে, দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইহুদিবাদী ইসরাইলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্বই শুধু বাতিল হবে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থি হিদা পার দল চারটি আসনের অধিকারি হয়েছে।  ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারনা  করা যায়, হিদা পারের পক্ষ থেকে আনীত বিলটি তুর্কি সংসদে পাস হয়ে যাবে।

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যার জের ধরে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুর্কি সরকার এখন পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ গত ৫ মে তুর্কি সরকার ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page