October 4, 2026, 5:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে মেয়েকে গলা কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বাবা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি আক্তার (২৬) ধরপাড়া গ্রামের সাইফুদ্দিনের মেয়ে। এ ঘটনার পরপরই অভিযুক্ত সাইফুদ্দিন (৬০) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, নিহত স্মৃতি আক্তার অভিযুক্ত সাইফুদ্দিনের প্রথম স্ত্রীর মেয়ে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কয়েক বছর আগে স্মৃতির মা সালমা আক্তারকে তালাক দেন সাইফুদ্দিন। তবে সালমা আক্তারের বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেওয়া পাঁচ লাখ টাকা এবং কাবিনের টাকা না পাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ করে সমাধানের চেষ্টা করেন। অভিযুক্ত সাইফুদ্দিন এর আগেও কয়েকবার তার মেয়ে স্মৃতিকে হত্যার চেষ্টা করেন।

আজ বৃহস্পতিবার সকালে স্মৃতির বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে বাবা ও সৎ মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় স্মৃতি আক্তারের। একপর্যায়ে সাইফুদ্দিন কাঁঠাল পাড়তে আনা দা দিয়ে গলা কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে স্মৃতিকে হত্যা করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সাইফুদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page