April 26, 2026, 7:41 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা মেটার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে মেটা। মেটা শুক্রবার এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ২০২১ সালের জানুয়ারি মাসে ভাঙচুরে উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
মেটা বলেছে, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আর উচ্চতর স্থগিতাদেশের শাস্তির অধীন থাকছেন না।’
এর আগে, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে ভাঙচুর চালানোর একদিন পর তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করেছিলেন।
পরে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে মেটা ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও সক্রিয় করে তবে তাতে নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো।
মেটা এক ব্লগ পোস্টে বলেছে, ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমাদের দায় মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, আমেরিকার জনগণ তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীতদের বক্তব্য জানার অধিকার রাখেন।’
এতে আরও বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।’
উল্লেখ্য, অপরাধে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। তার টুইটার ও ইউটিউব একাউন্টও নিষিদ্ধ করা হয়।
এসব নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করে আসছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page