April 13, 2026, 8:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলা মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাগোয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে রাজন ও একই গ্রামের হারুন আলীর ছেলে লিটন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগোয়ানর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে কয়েকমাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজন ও লিটন নামে দুই শ্রমিক ট্যাংকের মধ্যে প্রবেশ করে সাটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে যায়। কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাস মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সেপটিক ট্যাংকে প্রবেশ করার আগে তাদের আরও সাবধানতা অবলম্বন করার দরকার ছিল।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ট্যাংকির মুখ বন্ধ থাকায় সেখানে অক্সিজেন ছিল না। ট্যাংকের মুখ খুলেই ভেতরে প্রবেশ করায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page