August 7, 2026, 3:56 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা মো. জালালকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রোববার (১৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

মো. জালাল আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আলতাফ মুন্সির ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার মহিউদ্দিন বলেন, সকালে জালালসহ তিনি কালাবিবির দিঘীর আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলেন। এর মধ্যে মনু মিয়ার দিঘীর সামনে তারা তাদের পথের সামনে দাঁড়ায়। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। জুঁইদন্ডী এলাকার স্থানীয় মোক্তার হোসেন, নুর হোসেন, জাকির ও বোরহানসহ আরো ১ থেকে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই হত্যাকান্ড ঘটায়। যাওয়ার সময় তারা তাদের গাড়ি থেকে নামলে কুপিয়ে মারার হুমকি দেয় বলে দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের এলাকায় পাওয়া যাচ্ছে না।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত জালাল ও বিবাদীদের সঙ্গে জমিজমা ও এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘসময় বিরোধ চলে আসিতেছিল। এরই জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং পুলিশ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page