August 17, 2026, 7:45 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাঠমান্ডুর মহারাজগঞ্জের শীতল নিবাসে প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে কেপি শর্মা অলি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সোমবারের অনুষ্ঠানে অলিকে পদ ও গোপনীয়তার শপথ পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল।

দেশের প্রধান নির্বাহী হিসেবে এটি অলির চতুর্থ মেয়াদ।

শুক্রবারের ফ্লোর টেস্টের সময় বিদায়ী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রতিনিধি পরিষদের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট পাউদেল একই সন্ধ্যায় সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদের অধীনে একটি নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রেসিডেন্টের আহ্বানের পরপরই ৭২ বছর বয়সী অলি তার নতুন জোটের অংশীদার নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবার সাথে প্রধানমন্ত্রীর পদের দাবি জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ে যান।

অন্য কোন প্রতিদ্বন্দ্বী ছাড়া অলি তার সমর্থনে ১৬৬ জন আইনপ্রণেতার স্বাক্ষর জমা দিয়েছিলেন । শক্তিশালী প্রতিনিধি পরিষদে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ১৩৮টি আসনের।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page