August 15, 2026, 12:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ঢাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া–পাল্টা ধাওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বেলা ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page