September 28, 2026, 10:52 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে শিক্ষার্থীদের কফিন মিছিল ; রেললাইন অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে কোটাবিরোধী আন্দোলনে হতাহতের প্রতিবাদে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে নগরীর কৃঞ্চচূড়া চত্বর থেকে কফিন মিছিলটি বের হয়ে টাউন মোড়ে গিয়ে অবস্থান নেয়।

এর আগে বেলা ১১টা থেকে নগরীর কৃঞ্চচূড়া চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে আনন্দ মোহন কলেজ, নাসিরাবাদ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, পলিটেকনিক ইন্সটিটিউটসহ নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা স্লোগানে স্লোগানে নিহতদের হত্যার বিচার দাবি করেন।

এদিকে, রেললাইন অবরোধ করায় প্রায় দুই ঘণ্টা দুটি ট্রেন আটকা পড়ে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক খান।

তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় মহুয়া এক্সপ্রেস ট্রেন ফাতেমা নগর স্টেশনে এবং মোহনগঞ্জ লোকাল ট্রেন শম্ভগঞ্জ এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকা ছিল। এতে ট্রেন যাত্রীদের মধ্যে ভোগান্তির সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যৌথ হামলা চালিয়ে আমাদের ভাই-বোনদের শহীদ করেছেন। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। যে কোনো মূল্যে দাবি আদায় করে আমার ঘরে ফিরবো। অন্যথায় আমাদের আন্দোলন চলছে এবং চলবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page