August 6, 2026, 6:36 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে পুলিশের গাড়িতে শিক্ষার্থীদের হামলা ; ৮ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় মহিলা কলেজের সামনে পুলিশের গাড়ির ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। এতে ৩ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

পুলিশের গাড়ি থেকে নেমে ড্রাইভার নিজের পান রক্ষা করেন। পরে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে। এ ঘটনায় তিন পুলিশসহ আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন আন্দোলনকারী শিক্ষার্থী।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবীর জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহীর নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। লাঠিসোঁটা নিয়ে মিছিলে তারা অংশ নেয়। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা করে। তারা পুলিশকে লক্ষ করে ইটপাট্কেল ছুড়ে।

পরে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দেয়। প্রায় ১০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে কোটা সংস্কারের নামে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৮-১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়। সংঘর্ষে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মনির সবুজসহ অন্তত পাঁচজন আহত হন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page