October 4, 2026, 1:18 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ভ্যানচালক হত্যার মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চুয়াডাঙ্গ ভ্যানচালক হত্যা মামলায় মো. সোহাগ (২০) নামের এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

রুবেল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে। তিনি একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে ভ্যানচালক রুবেলকে ভাড়া নেওয়ার কথা বলে বের করেন সোহাগ আহম্মেদ। তাকে কৌশলে কুতুবপুরের মর্তুজাপুর গ্রামের একটি মাঠে নিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা করেন। সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যার পরদিন ২৮ জুন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগকে আসামি করে মামলা করা হয়। একই বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ একমাত্র আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আসামি সোহাগ আহম্মেদকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।



Our Like Page