October 3, 2026, 5:33 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানসিক প্রতিবন্ধী নাতির হাতে দাদি খুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধী মান্নান (৩৫) নামে এক নাতির হাতে রুশিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধ দাদি খুন হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) রাত ২ টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বলরামপুর গ্রামের মাঠ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।রুশিয়া বেগম ওই এলাকার মৃত মনির উদ্দীনের স্ত্রী।ঘাতক মান্নানের বাবার নাম ফজলুর রহমান।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,মান্নান একজন মানসিক প্রতিবন্ধী।গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১০ টার দিকে তিনি পাগলামি শুরু করে এবং দা,লাটি নিয়ে বাড়ির সকলকে মারতে ক্ষীপ্ত হয়।ওই সময় বাড়ির সকলেই বাড়ি থেকে দূরে চলে যায়।পরবর্তীতে শুক্রবার ৩ মার্চ রাত অনুমানিক ২ টার দিকে মান্নানের দাদী মোছাঃ রুশিয়া বেগম বাসায় ফিরে আসার সাথে সাথে মান্নান তার হাতে থাকা হাতুড়ি,প্লাস এবং রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত কুননি দিয়ে রুশিয়া বেগমের মাথায় উপর্যপুরি গুরুতর আঘাত করে।অতিরিক্ত আঘাতের ফলে মাথায় রক্তক্ষরণ হয়ে রুশিয়া বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গ্রামবাসীরা মান্নানকে আম গাছের সঙ্গে বেধে রেখে থানা পুলিশকে খবর দেয়।

হরিণাকুণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন আছে।

সে মানসিক প্রতিবন্ধী বলে দাবি পরিবারের।তবে সে আসলেই মানসিক প্রতিবন্ধী কি না তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page