April 7, 2026, 6:54 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘অকাস’ চুক্তির বিস্তারিত প্রকাশ করল আমেরিকা-ব্রিটেন ও অস্ট্রেলিয়া ; লক্ষ্য চীনকে মোকাবেলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার নেতারা পরবর্তী প্রজন্মের পরমাণু শক্তিচালিত সাবমেরিন বিষয়ক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন। এ বিষয়ে তিন দেশের মধ্যকার চুক্তিকে অকাস চুক্তি বলা হচ্ছে এবং এর অধীনে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে পাঁচটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া।

তবে আমেরিকার কাছে থেকে প্রথমে অস্ট্রেলিয়া তিনটি সাবমেরিন কিনবে। ব্রিটেনের রোলস-রয়সের উদ্ভাবিত পারমাণবিক চুল্লিসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন এসব সাবমেরিন তৈরির জন্য একসঙ্গে কাজ করছে মিত্ররা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে গতকাল (সোমবার) ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

অকাস চুক্তির অধীনে এসব সাবমেরিন কিভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হয় সেই প্রয়োজনীয় জ্ঞান অর্জনের জন্য আমেরিকা এবং ব্রিটেনের সাবমেরিন ঘাঁটিগুলোতে প্রশিক্ষণ নেবে অস্ট্রেলিয়ার রাজকীয় নৌবাহিনী।

অস্ট্রেলিয়া ২০৩০ এর প্রথম দিকে আমেরিকান ভার্জিনিয়া-ক্লাসের তিনটি সাবমেরিন পাবে। তার আগে ২০২৭ সাল থেকে অস্ট্রেলিয়ার পার্থে আরএএন ঘাঁটিতে ছোট একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি স্থাপন করবে আমেরিকা ও ব্রিটেন।

অস্ট্রেলিয়া প্রথমে ফ্রান্সের কাছ থেকে ছয় হাজার ৬০০ কোটি ডলার ব্যয়ে আটটি সাবমেরিন কিনতে চেয়েছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। কিন্তু আমেরিকার ও ব্রিটেন ২০২১ সালে অনেকটা জোর করে সে চুক্তি বাতিল করে নিজেরা অস্ট্রেলিয়ার সঙ্গে পরমাণু সাবমেরিন সরবরাহের চুক্তি করে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page