October 17, 2026, 1:08 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ষ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালীতে নতুন পরিচালন ব্যবস্থা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার এক্সে দেওয়া এক পোস্টে গার্ড বাহিনীর নৌ-শাখা জানায়, ‘পারস্য উপসাগরে নতুন ব্যবস্থার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আইআরজিসি নৌবাহিনী অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করছে।’

তারা সতর্ক করে দিয়ে বলেছে, প্রণালীর পরিস্থিতি ‘আগের অবস্থায় আর কখনোই ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।’

এই বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই জলপথ দিয়ে সীমিত জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে, ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহ ব্যাহত হয়েছে।

রোববার ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রণালী দিয়ে চলাচল সহজ করতে ইরান ও ওমান আলোচনা করেছে, যদিও সংঘাতের কারণে এটি কার্যত বন্ধই রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আইনপ্রণেতারা এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল ও কর আরোপের প্রস্তাবও দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page