October 18, 2026, 11:42 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

অকুণ্ঠ সমর্থনের জন্য খামেনেয়ীকে ধন্যবাদ জানিয়ে হিজবুল্লাহর বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবাননের জনগণ, সরকার ও প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অকুণ্ঠ সমর্থন এবং ইরান সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছে।

পার্সটুডে জানিয়েছে, লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ হওয়ার পর ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতির একাংশে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সব ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়া হয়েছে। যার নেতৃত্বে এই সমর্থন এসেছে তিনি হলেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী।

বিবৃতিতে আরও বলা হয়, দখলদার ইসরাইলের আগ্রাসন চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তার প্রতিনিধি মোহাম্মদ রেজা শেইবানি, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এবং সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি একের পর এক বিভিন্ন দেশ সফর করেছেন। তারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা।

এই বিবৃতির আরেক অংশে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলা হয়েছে, ‘লেবাননে ইসরাইলি আগ্রাসনে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শহীদ আমির আবদুল্লাহিয়ান একের পর এক সফর করেছেন। এসব কথা আমরা ভুলব না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডের শক্তিশালী সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page