February 23, 2026, 5:38 am
শিরোনামঃ
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ জন আহত গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

অতিরিক্ত ঝাল খেয়ে ভেঙে গেলো পাঁজরের ৪টি হাড় !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অল্প ঝাল যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনি পরিমাণে বেশি হলে তা অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়। বেশি ঝাল খেলে মুখ জ্বলে। অনেকের কাছে মনে হয় বুকের ভেতরও জ্বলছে। তবে কখনো শুনেছেন ঝাল খেয়ে পাঁজরের চারটি হাড় ভেঙে যেতে? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে চীনে।

চল্লিশ বছর বয়সী এক নারী ঝাল খেতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। শোনা গিয়েছে তিনি কোনো এক রেস্তরাঁয় খেতে যান। খাবারে ঝাল ছাড়াও নানা ধরনের মশলা ছিল। আর সেগুলি থেকে বেশ ঝাঁঝালো গন্ধ আসছিল। সেই খাবার খাওয়ার পরেই কাশি শুরু হয় তার। আর সেটিই বিপদের কারণ হয়।

টানা কাশতে থাকেন ওই নারী। এক সময় কাশির চোটে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তার পাঁজরের চারটি হাড় ভেঙে গেছে। এই ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান বিশেষজ্ঞরা। ঝালের চোটে কাশি, আর সেখান থেকে এমন হতে পারে নাকি কারও? ঝাল খেয়ে পাঁজরের হাড় ভাঙার ঘটনা মোটেই স্বাভাবিক নয়। ফলে আরও বেশ কিছু পরীক্ষা করেন তারা।

প্রথমত, দেখা যায় ওই নারীর ওজন স্বাভাবিকের তুলনায় বেশ কম। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা হওয়া সত্ত্বেও ওজন মাত্র ৫৬ কেজি। এত কম ওজনের ফলেই বিপদ ডেকে এনেছেন তিনি। দ্বিতীয়ত, তার হাড়ের ঘনত্বও অন্যদের তুলনায় কম। ফলে কাশির চোটে তার বুকে আঘাত লাগে। আর সেটিই ভেঙে দেয় পাঁজরের হাড়। সূত্র: হিন্দুস্তান টাইমস

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page