September 3, 2026, 12:42 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও বিলুপ্তির পথে : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে।

তিনি বলেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল। তাদের কোন কথা দেশবাসী এখন আমলে নেয় না আর নেয়ার কোন প্রয়োজনও নেই। নির্বাচন কমিশন যে সিন্ধান্ত নিয়েছেন সেটা সঠিক সিন্ধান্ত। তাই অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে।’
আজ কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হওয়া প্রয়োজন। সরকার গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা। যদি নির্বাচনই না হয় তাহলে জনপ্রতিনিধি নির্বাচিত হবে কি ভাবে? সে জন্য নির্বাচন অপরিহার্য।
তিনি বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমানের কোন রাজনৈতিক অভিজ্ঞতা নেই। মা প্রধানমন্ত্রী ছিলেন। সেই প্রভাব খাটিয়ে দুর্নীতি, খুন, হত্যা আর লুটপাটই ছিল তার মুল কাজ। মানুষের সম্পদ নষ্ট করা, ট্রেনে-বাসে আগুণ দেয়াই বিএনপির কাজ। এধরণের একটি সন্ত্রাসী দলকে জনগণের উচিত প্রতিহত করা।’
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজুসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page