September 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের  আল-খলিলের কাছে পাল্টা গুলিতে তিন ইসরাইলি পুলিশ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের কাছে পাল্টা হামলায় অন্তত তিন ইসরাইলি পুলিশ নিহত হয়েছে।

আজ (রোববার) সকালে তারকুমিয়া শহরের চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই কর্মকর্তা নিহত হয় এবং তৃতীয়জন পরে হাসপাতালে মারা যায়।

ইসরাইলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৩৫ নং রুটে বেশ কয়েকজন বন্দুকধারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং দখলদার বাহিনী বন্দুকধারীদের তাড়া করে।

ইসরাইলি মিডিয়ার তথ্য মতে, বন্দুকধারীরা পুলিশের গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই গাড়িতে গুলি চালায় এবং তারা পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে চলে যায়।

অধিকৃত ভূখণ্ডে চলমান ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের কারণে পশ্চিম তীরে যখন উত্তেজনা তুঙ্গে তখন এই তিন পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটলো।

গত বুধবার ভোর থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে “গ্রীষ্মকালীন অভিযান” নামে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করে। চারদিনের টানা আগ্রাসনে অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ এবং অনেকে আহত হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page