April 24, 2026, 8:24 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত ভূখন্ডের লোকজন রুশ নাগরিকত্ব গ্রহণ না করলে তারা রাষ্ট্রবিহীন হিসেবে গণ্য হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মে মাসের শেষের দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। অন্যদিকে রাশিয়া অধিকৃত ভূখণ্ডগুলোর ইউক্রেনের নাগরিক রুশ নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত ২৭ এপ্রিলের এক ডিক্রিতে বলা হয়েছে, সংযুক্ত ভূখণ্ডগুলোতে (অধিকৃত ভূখণ্ড) বসবাসরত লোকজন রুশ নাগরিকত্ব গ্রহণ না করলে তারা বিদেশি অথবা রাষ্ট্রবিহীন ব্যক্তি গণ্য হবে।

রুশ নাগরিকত্ব না নিয়ে ইউক্রেনীয়রা নিজদেশে পরবাসী হয়ে পড়বে। এমনকি তারা নিজেদের ভিটেমাটিতে বসবাসের অধিকারও হারাতে পারে। তারা বড় জোর সেখানে আগামী বছর মাঝামাঝি সময় পর্যন্ত থাকতে পারে। তবে এ ব্যাপারে নিবন্ধীকরণের কোনো সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। রুশ নাগরিক না হলে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচিত হলে তারা বহিষ্কারের ঝুঁকির মুখেও থাকবে। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া নাগরিকত্ব ইস্যুকে একটি কার্যকর অস্ত্র বানাল। মস্কো এর আগে আবখাজিয়া, দক্ষিণ ওশেতিয়া ও ট্রান্সনিস্ট্রিয়ার পর ইউক্রেন থেকে দখলে নেওয়া ডোনবাস অঞ্চলেও এই কৌশল প্রয়োগ করেছে। রাশিয়ার এই কৌশলটি পাসপোর্টাইজেশন নামে পরিচিতি পেতে যাচ্ছে। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন ৩০ মে বলেন, এ পর্যন্ত প্রায় ১৫ লাখ ইউক্রেনীয় রুশ নাগরিকত্ব নিয়েছে।

রুশ অধিকৃত ইউক্রেনীয় শহরগুলোর একটি হলো মেলিটোপোল। কৌশলগতভাবে শহরটির অবস্থান গুরুত্বপূর্ণ, এর অবস্থান ইউক্রেনের দক্ষিণাঞ্চলে। শহরটির মেয়র আইভান ফেদোরভ বলেছেন, খুব বেশি সংখ্যক ইউক্রেনীয় অবশ্য রুশ নাগরিকত্ব গ্রহণ করেনি। এট মস্কোর একটি প্রচারণা। প্রথম পর্যায়ে রুশদের কিছু সহযোগী সেদেশের নাগরিকত্ব নিয়েছিল। পরবর্তী পর্যায়ে রাশিয়ানরা শিক্ষা, চিকিত্সা ও  পরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোর রুশ পাসপোর্ট থাকার শর্ত দিলে আরো কিছু সংখ্যক লোক রুশ নাগরিকত্ব নেয়। তার মতে, আগ্রাসনকারী শক্কি পাসপোর্টকে হাতিয়ার বানিয়ে জনসাধারণকে রুশ নাগরিকত্ব গ্রহণে বাধ্য করছে। পেনশনসহ বিভিন্ন রকম সোশাল সিকিউরিটি ব্যবহার করার জন্য পাসপোর্ট গ্রহণ শর্ত করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ এই কাজের জন্য মেলিটোপোলকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে বসবাসরত ইউক্রেনীয়দের প্রতি জারি করা নোটিশে বলা হয়েছে, জমিজমাসহ ফ্ল্যাটবাড়ির নতুন করে নিবন্ধন করতে হবে। কিয়েভভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ইলহর সেমিভলোস বলেন, ‘রুশ কর্তৃপক্ষ তথাকথিত গণভোট ও সংযুক্তকরণের পর তারা এখন মানুষের বিষয় সম্পত্তি ও ব্যবসার দিকে নজর দিয়েছে। তারা বুঝতে পারছে সাধারণ মানুষের সংশ্লিষ্টতা ছাড়া ভূখণ্ড দখলের কাজটি সম্পূর্ণ হতে পারে না। সাধারণ মানুষের মনে এখন সম্পত্তি হাতছাড়া হওয়ার ভীতি ঢুকেছে। সম্পত্তি হাতছাড়া হওয়াই নয় শুধু ভিটেমাটি থেকে উত্খাত হওয়ার আশঙ্কাও তাদের তাড়া করতে শুরু করেছে।’

ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলোতে কত সংখ্যক লোক রুশ নাগরিকত্ব গ্রহণ করেছে সে সম্পর্কে পরষ্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। রুশ নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এ সংখ্যা বাড়িয়ে বলার চেষ্টা করছে। অন্যদিকে পদ হারানো ইউক্রেনীয় কর্মকর্তারা এই সংখ্যা নেহায়েতই নগণ্য বলে জানিয়েছেন। যেমন রুশ অধিকৃত ইউক্রেনের সবচেয়ে বড় শহর জাপোরিজ্জিয়া। এই নগরীর ৭০ হাজারের বেশি বাসিন্দা রুশ পাসপোর্টের জন্য আবেদন করেছে বলে রুশ মিডিয়ার খবরে বলা হয়েছে। তবে ঐ নগরীর সদ্য চাকরি হারানো কর্মকর্তারা মনে করেন এই সংখ্যা ৪ হাজারের বেশি হবে না।

মস্কো জানিয়েছে, জাপোরিজ্জিয়া এবং খেরসনে (আরেকটি অধিকৃত এলাকা) জুনে জন্মগ্রহণকারী শিশুরা আপনা আপনি রুশ নাগরিক গণ্য হবে। তাদের নাগরিকত্বের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে না। ইউক্রেনের গণমাধ্যমগুলো বলছে, রুশ নাগরিকত্ব নেওয়ার জন্য রাশিয়া জোর জবরদস্তি করছে। এর ফলে অধিকৃত অঞ্চলের ইউক্রেনীয়দের জীবন হয়ে হয়ে উঠছে দুর্বিষহ। শিক্ষা ও চিকিত্সার মতো মৌলিক সেবা পেতে তাদের যেমন বেগ পেতে হচ্ছে। তেমনি ওসব এলাকা ছেড়ে বেরিয়ে যেতেও তারা চেকপয়েন্টগুলোতে হয়রানির শিকার হচ্ছে। ইউক্রেনের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রুশ নাগরিকত্ব পাওয়া ইউক্রেনীয়রা রুশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। সেরকম হলে এই যুদ্ধে ইউক্রেন আরো বেকায়দায় পড়বে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলায়াক সম্প্রতি বলেছেন, ‘রাশিয়ার কৌশল হচ্ছে ইউক্রেনবাসীর মধ্যে অনিরাপত্তাবোধ জিইয়ে রাখা। আগ্রাসন যত দীর্ঘায়িত হবে মানুষের মধ্যে অনিশ্চয়তার আশঙ্কা তত বাড়বে। এভাবে চলতে থাকলে তারা বাধ্য হয়েই রুশ নাগরিকত্ব নিবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page