March 27, 2026, 2:07 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনে কার্যকর পদক্ষেপের পরামর্শ দিলেন সংসদীয় কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বুধবার (২২ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন বা আইপি (ইন্টারনেট প্রোটোকল) টেলিভিশন ও অনলাইন রেডিওর নিবন্ধন প্রদানের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। কমিটির সভাপতি হাসানুল হক ইনু’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ বৈঠকে প্রাথমিক সংসদীয় কমিটি এ পরামর্শ দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বেগম সিমিন হোসেন (রিমি), মুহাম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান ও খ. মমতা হেনা লাভলী বৈঠকে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈধভাবে নিবন্ধিত হওয়ার পর, তাদের কার্যক্রম চালাতে হবে বলেও সুপারিশ করে কমিটি।

এতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রদর্শিত অডিও-ভিজ্যুয়াল প্রতিবেদন সংশ্লিষ্ট দফতর থেকে সংগ্রহ করে সারাদেশে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিটি বাংলাদেশ বেতারের অর্গানোগ্রামের নথি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দিয়েছে। সংসদীয় কমিটির ১১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

কমিটি দ্য সেন্সরশিপ অফ ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধিত ২০০৬) সময়োপযোগী করে তোলার জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’ প্রণয়নের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুুন কবির খন্দকার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি), প্রেস ইনফরমেশন বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের ভারগ্রাপ্ত মহাপরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানগণ, মন্ত্রণালয়, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page