September 4, 2026, 1:39 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

অনুমতি ছাড়া ব্যক্তি-প্রতিষ্ঠানের তথ্য নেওয়া যাবে না ; উপাত্ত সুরক্ষা আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য সুরক্ষা পাবে এই আইনের মাধ্যমে। উপাত্ত সুরক্ষা বোর্ড নামে একটি বোর্ড করা হবে যেখানে সবার তথ্য সুরক্ষিত থাকবে। তাদের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য কেউ নিতে পারবে না।

আজ সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টার দিকে এই বৈঠক শুরু হয়। বেলা সাড়ে ৪টার দিকে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন।

সচিব বলেন, তফসিলের পর কেবিনেটে আইন অনুমোদন হতে সংবিধানে কোনও বাধা নাই। এটা সরকারের রুটিন কাজের একটি অংশ।

তিনি জানান, আজকের বৈঠকে ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক উপজেলার একটি মাস্টারপ্ল্যান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি ব্যবহারের ক্ষেত্রে যৌক্তিকভাবে করতে বলা হয়েছে।

এছাড়া নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি করতে জয়িতা ফাউন্ডেশন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ কেবিনেটে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।  এরপর নির্বাচনের আগে আর কেবিনেট হবে কিনা সে ব্যাপারে কিছু সিদ্ধান্ত হয়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page