March 26, 2026, 4:07 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন বাসসের লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। আব্বাছ হোসেন বাসসের পাশাপাশি ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।

অনুষ্ঠানে জাতীয়,স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। পাশাপাশি বেসরকারী শিক্ষাখাতে অবদান রাখায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ্য হাবিবুর রহমান সবুজ, নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনী সহায়তা দেয়ায় জজকোটের আইনজীবী মহসিন কবির মুরাদ, কৃষি ও মৎস্যখাতে উদ্যোক্তা ফারুকুর রহমানসহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা দেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মমিন ও জহিরুল ইসলাম শিবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক  রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবী, সাবেক আইনজীবী সমিতির সভাপতি হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ ।

সম্মাননা প্রদান শেষে জুলাই-আগস্টে শহীদ পরিবার ও পত্রিকার হকারদের মধ্যে ঈদ সামগ্রী এবং একটি করে সাইকেল বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page