September 28, 2026, 7:45 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ৬ আগস্ট রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বৈঠকে এ প্রস্তাব করা হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন এই প্রস্তাবে সম্মতি প্রদান করেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কয়েক দফা বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় আলোচনা শেষ হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সমস্যার সমাধান দরকার।
তিনি এ সংকটকালীন সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে।
বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করার কথা বলেন।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক- আরিফ সোহেল, সারজিস আলম, নাজিফা জান্নাত, নুসরাত তাবাসসুম, খান তালাত মাহমুদ রাফি, আবু সাদিক, ইভান তাহসির, আসিফ মাহমুদ, মোঃ নাহিদ ইসলাম, মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী, মাহফুজ আলম, আবুবকর মজুমদার ও হাসনাত আবদুল্লাহ অংশ নেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page