September 27, 2026, 3:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অন্তর্বর্তী সরকারের যারা দল গঠনে ইচ্ছুক তারা কিভাবে নিরপেক্ষ হয় : ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডস্কে :   ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছে; তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হয়’, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে “দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন” শীর্ষক জেএসডি এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু সংগঠন ও ব্যক্তি বলা শুরু করেছে, এই সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত, এটা জনগণ কখনও মেনে নেবে না।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে সংবিধান সংশোধন নাকি পুনঃলিখিত হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচারবিভাগের সংস্কারের পরই নির্বাচন দিতে হবে।

বিএনপি’র মহাসচিব বলেন, অবিলম্বে গায়েবি ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। এই সংগ্রামে যারা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের পুনর্বাসন এবং হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page