October 1, 2026, 12:50 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অবরোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২১৮টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে বিএনপি-জামায়াত  ; দি লাইফ সেভিং ফোর্স বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে (২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর) ২৯ দিনে বিএনপি-জামায়াত শিবিরের অবরোধ- হরতালে দুর্বৃত্তরা ২১৮টি যানবাহন ও কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নির্বাপণে ঢাকাসহ সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৫৬টি ইউনিট ও ১ হাজার ৯৬৩ জন জনবল কাজ করেছে। এখন পর্যন্ত এসব ঘটনায় দু’জন ফায়ার ফাইটার ও তিনজন যাত্রীসহ ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসস’কে জানান, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ১০টি যানবাহনে আগুন দিয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি জানান, এ ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্থ হয়। এ সময় আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, তারমধ্যে রোববার রাত ৭টা ৪৮ মিনিটে রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নীচে ‘মৌমিতা’ পরিবহনের ১টি বাসে আগুন দেয় তারা। একই দিন রাত ১১টা ৪০মিনিটে নওগাঁর মহাদেবপুর বাজার এলাকায় ‘রাহি’ পরিবহনের ১টি বাসে, রোববার মধ্যরাত ও আজভোরে কিশোরগঞ্জের কুলিয়ারচর ফায়ার স্টেশনের সামনে ১টি ট্রাকে, খাগড়াছড়ির জালিয়ারপাড়ায় ১টি ট্রাকে, দিনাজপুরের বীরগঞ্জের মোহাম্মদপুরে ১টি ট্রাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মতিহারে ১টি ট্রাকে, নাটোর জেলার বনপাড়ার মহিষাভাঙ্গায় ‘ডি এন ট্রাভেলস’-এর ৩টি বাসে এবং আজ সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে ১টি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নাশকতারীরা।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে শুরু করে ১৯ নভেম্বর পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটে ১৮৩ টি। এরপর দিন ২০ নভেম্বর পর্যন্ত তার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯৫টিতে।
সূত্র জানায়, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিগত ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতা দিনে গড়ে ৭টি করে যানবাহনে আগুন দিয়েছে।  ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়।  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬১টি, ঢাকা উত্তর সিটিতে ৩৫টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page