March 17, 2026, 2:57 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অবাক কাণ্ড ঘটিয়ে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা যোগ দিলেন আওয়ামী লীগে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে অবাক কাণ্ড ঘটালেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা। বিএনপি থেকে পদত্যাগ করে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। গত ৫ অক্টোবর ফয়জুল করিম মুবিন ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন।

জানা যায়, কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী (১৯৭৮-১৯৮২ মেয়াদ) ডা. ফজলুর করিমের ছেলে সদ্য সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির কাজ শুরু হয়। কিন্তু এরপর হঠাৎ একদিন ফেসবুকে পোস্ট করে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন।

এরপর বুধবার (২২ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার আওয়ামী লীগে যোগদানের বিষয়টি ফেসবুকে প্রচার করেন। এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারের কারণে ইতোমধ্যে সেটি জেলাসহ সারাদেশের মানুষের নজরে এসেছে।

আর এ বিষয়টির সত্যতা নিশ্চিত করতে বুধবার (২২ অক্টোবর) বিকালে “এডভোকেট ফয়জুল করিম মুবিন” নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে ২ মিনিট ১২ সেকেন্ড কথা বলেছেন। ওই পেজের প্রোফাইল পিকচারে বাংলাদেশ আওয়ামী লীগ লেখাসহ দলীয় পতাকা দেওয়া আছে। এছাড়া ওই পেজ এর ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিসহ রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
জানা গেছে, নিজের নামে এ ফেসবুক পেজটি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন নিজেই পরিচালনা করেন।

ওই ফেসবুক পেজ থেকে লাইভে এসে সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।’

লাইভে মুবিন আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি আরেকটি লাইভে এসে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি এডভোকেট ফয়জুল করিম মুবিন, কিশোরগঞ্জ থেকে ইংরেজি ২১ অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি।’

তবে কী পদ্ধতিতে বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন, এ প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন মুবিনের কোন পদ নেই। এছাড়া তার মাথাও বা মতামতের কোন ঠিক নেই। কাজেই তার আওয়ামী লীগে যোগদানেরও কোনো গুরুত্ব নেই।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page