August 21, 2026, 4:22 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার প্রেক্ষিতে শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু তাঁর চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে নিহত ব্যক্তিদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মালদ্বীপবাসীর আন্তরিক সহমর্মিতা রয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের যে ক্ষতি ও দুঃখ হয়েছে, তাতে মালদ্বীপ সরকারও সমানভাবে ব্যথিত।

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page