October 18, 2026, 12:19 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার (১৬ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে এ অভিযান চালায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র‌্যাব-৫ এর বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

এ ছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কান্তাই (হাঁসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা ও একটি চাকু উদ্ধার করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনও ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। কারা এগুলো মজুত করেছিল তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page