September 20, 2026, 12:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিন : যুক্তরাষ্ট্রের প্রতি চীন

সস্ত্রীক চীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের দ্রুত মুক্তি দিতে এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের প্রচেষ্টা বন্ধ করতে চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কারাকাসে চালানো এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। চীন এই ঘটনাকে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সব সমস্যার সমাধান সংলাপ ও আলোচনার মাধ্যমে করার ওপর জোর দেয়।

গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের বেডরুম থেকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ডেল্টা ফোর্স। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে। ট্রাম্পের দাবি, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘জোরালো প্রমাণ’ রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page