October 20, 2026, 5:00 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠনের দাবি বিএফইউজে’র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মীদের জন্য ১০ম ওয়েজবোর্ড গঠনে তথ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে।

আজ (সোমবার) বিএফইউজে’র ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দের এক সভায় এ আহবান জানানো হয়। বিএফইউজেÑসভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী গত ২ নভেম্বর, ২০২৩ সংগঠনের প্রতিনিধি সম্মেলনে ১০ম ওয়েজ বোর্ড গঠনের নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারেও এ প্রতিশ্রুতি দেয়া হয়।

বিএফইউজে মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জমান কামাল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সেবিকা রানী ও নুরে জান্নাত আখতার সীমা।

সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান বিএফইউজে’র সাবেক সভাপতি জনাব মনজুরুল আহসান বুলবুল, সদস্য কেইউজে’র সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন।

নেতৃবৃন্দ সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীদের রুটি-রুজি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা খুব শিঘ্রই রাজপথে আন্দোলন সংগ্রামের কর্মসূচি শুরু করবেন বলে সভায় জানানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page