October 9, 2026, 9:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ করেছে দুদক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর-শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়ে সংস্থাটির কর্মকর্তা বলছেন, তাদের সম্পদ যাচাই-বাছাইয়ে বিভিন্ন দফতরে  চিঠি পাঠানো হয়েছে।

চলতি বছরের জুনে এনবিআর সংস্কার আন্দোলন তুঙ্গে থাকা অবস্থায় দুদক প্রথম অনুসন্ধান শুরু করে। সেই সময় আন্দোলনের সঙ্গে যুক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার হাসান তারেক রিকাবদারসহ বেশ কয়েকজন কর্মকর্তা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরদারিতে আসেন। অনুসন্ধানে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকির সুবিধা দিয়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপে এনবিআর সদস্য একেএম বদিউল আলমসহ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুব শিগগিরই বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page