September 20, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অরুণাচল সীমান্তে আবারও ভারত-চীন উত্তেজনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলও) ও ভারতীয় সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতের এক সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন।

তবে আহত কতজন সেটিও প্রকাশ করা হয়নি। ভারতের পক্ষ থেকে ‘খুব কম’ সংখ্যক আহতের কথা বলা হলেও চীনের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার গভীর রাতে অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে। এর আগে ২০২০ সালে লাদাখের গালওয়ান প্রদেশেও দুপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেবার ভারতের অন্তত ২০ সেনা নিহত হন। চীনের ৪০ জনের বেশি সেনা নিহত হয় বলে দাবি করে ভারত। তবে দেশটির তরফ থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি তখনও।

তবে এবারও গালওয়ানের মতোই দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। সে সময় সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েক জন আহত হন। হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান আহত হন বলে ওই খবরে দাবি করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page