April 7, 2026, 5:07 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অর্থনীতিকে চাঙ্গা করতে শতাধিক পণ্যে কর কমানোর ঘোষণা দিল ভারত সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির কারণে সংকটে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার অংশ হিসেবে শতাধিক ভোগ্যপণ্যে কর হ্রাসের ঘোষণা দিয়েছে ভারত। দেশটিতে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের বহু পণ্যের ওপর কর কমানো হয়েছে।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিল দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা জটিল কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে। চার স্তরের পরিবর্তে এবার জিএসটি নামিয়ে আনা হয়েছে দুই স্তরে।

তার ঘোষণায় বলা হয়, টুথপেস্ট ও শ্যাম্পুর ওপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনের ওপর কর ২৮ শতাংশ থেকে নামিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

এছাড়া সব ধরনের ব্যক্তিগত জীবনবীমা ও স্বাস্থ্যবীমা সেবার ওপর থেকে পুরোপুরি জিএসটি তুলে দেওয়া হয়েছে।

এটি কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। এ পরিবর্তনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ৪৮০ বিলিয়ন রুপি।

ভারতের স্টেট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ বলেছেন, কর কাঠামো সহজ করার ফলে ভোগব্যয় বাড়বে এবং এতে যে রাজস্ব ঘাটতি তৈরি হবে তার বড় অংশই পূরণ হয়ে যাবে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুস্তান ইউনিলিভার ও গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি কোম্পানি। পাশাপাশি স্যামসাং, এলজি, সোনির মতো ইলেকট্রনিকস নির্মাতা এবং মারুতি, টয়োটা ও সুজুকির মতো গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ নীতির আওতায় এই কর হ্রাস বাস্তবায়ন করা হচ্ছে। গত মাসেই তিনি ঘোষণা দিয়েছিলেন, অক্টোবরের মধ্যে জিএসটি কাঠামো সংস্কার করা হবে। এই ব্যাপক সংস্কার আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page