October 10, 2026, 2:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় আজ মঙ্গলবার সকালে (৭ এপ্রিল) জাল টেনে নিখোঁজ এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম সানাউল্লাহ (৪৫)। তিনি মৃত খলিল উদ্দিন সরকারের ছেলে। তার বাড়ি উপজেলার তুলসীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় দুই বছর আগে মনিগ্রাম এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এর আগে তার বসতভিটা ছিল বেড় হাবাসপুর এলাকায়। গতকাল সন্ধ্যার পর থেকে তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত সানাউল্লাহর পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে লাশটি গোপনে পুকুরে ফেলে দেওয়া হয়।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান , আমরা খবর পেয়ে লাশ থানায় নিয়ে এসেছি। কিছুক্ষনের মধ্যে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page