September 9, 2026, 8:19 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ছত্রাকযুক্ত ও দুর্গন্ধযুক্ত বনরুটি বিতরণের ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে খাবার বিতরণ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’। বিতরণের সময় অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায় এবং কিছু রুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

ঘটনা বুঝতে পেরে দ্রুত টিফিন বিতরণ বন্ধ করা হয়। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যায়।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page